Tuesday, June 23, 2026

বাড়ছে আ.ক্রান্তের সংখ্যা, রাজ্যে ডে.ঙ্গি পরিস্থিতি এখনও উ.দ্বেগজনক

Date:

Share post:

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ না করা হলেও, বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ৩ সপ্তাহের মধ্যে রাজ্যে মশাবাহিত এই রোগে ১০ জনের মৃত্যুর হয়েছে। এর মধ্যে শুক্রবার কল্যাণীর জেএনএম হাসপাতালে রানাঘাটের এক বৃদ্ধের মৃত্যু হয়। এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজারে পৌঁছে গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  নদিয়া জেলাতেই ডেঙ্গিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
জেলার রানাঘাট, চাপড়ার বহু মানুষ ডেঙ্গির কবলে পড়েছেন।  ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালু, হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড-প্লেটলেটের ব্যবস্থা রাখার জন্য জেলার সিএমওএইচ-কে নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্বেগজনক পরিস্থিতির কথা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল, আশা ও পুরসভার স্বাস্থ্যকর্মী সহ ১ লক্ষ ৩০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে ডেঙ্গি মোকাবিলায় নিযুক্ত করা হয়েছে। সেইসঙ্গে ডেঙ্গি মোকাবিলায় সবকটি দফতরকে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে।

আরও পড়ুন- স্বাস্থ্যের উন্নতি, ‘রাইলস টিউব’ ছাড়াই স্যুপ খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...