Friday, June 26, 2026

ডুরান্ড কাপে প্রথম ম‍্যাচেই ধাক্কা খেল লাল-হলুদ, এগিয়ে থেকেও ড্র করল বাংলাদেশের আর্মির বিরুদ্ধে

Date:

Share post:

ডুরান্ড কাপে প্রথম ম‍্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি। এদিন ম‍্যাচে দু’গোলে এগিয়ে থেকেও বাংলাদেশের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন সোল ক্রেসপো এবং সিভেরিও। দুই বিদেশি গোল পেলেন প্রথমার্ধেই। শেষ মুহূর্তে গোল খেয়ে ১ পয়েন্ট নিয়ে শেষ করল লাল-হলুদ।

ম্যাচের শুরু থেকেই রাশ নিজেদের হাতেই রেখেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৫ মিনিটে এগিয়ে যেতে পারত লাল-হলুদ। বাঁদিক থেকে উঠে আসেন নাওরেম মহেশ সিং। তাঁর ক্রস সিভেরিও টোরো মিট করলেও হাতে লাগিয়ে বল জালে জড়ায়। হলুদ কার্ডও দেখতে হয় তাঁকে। সুযোগ এসে গিয়েছিল বাংলাদেশের দলের সামনেও। ৮ মিনিটে সেই সুযোগ হাতছাড়া করে তারা। তবে ৩৩ মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নিশু কুমারকে পেনাল্টি বক্সের মধ্যে ফেলে দেন বাংলাদেশের ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করেন সোল ক্রেসপো। এরপর প্রথমার্ধে শেষ লগ্নে আবারও গোল পেয়ে যায় লাল-হলুদ। একেবারে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান সিভেরিও টোরো। দারুণ দক্ষতায় বল ধরে ক্রস করেন খাবরা। সেই ক্রস থেকে দারুণ হেডে গোল করেন সিভেরিও টোরো। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে নিশু কুমার লাল কার্ড দেখে বেরিয়ে যেতেই সমস্যা শুরু হয়। নিজের দোষেই লাল কার্ড দেখতে হয় নিশুকে। সিনিয়র দলের ফুটবলার হলেও অকারণে কনুই মারায় লাল কার্ড দেখতে হয় তাঁকে। এরপরেই ভারসাম্য কিছুটা ভেঙে যায়। সবে কলকাতায় আসা জর্ডন এলসে বাজে জায়গায় হেড করেন। পেনাল্টি বক্সের মধ্যে বল পান বাংলাদেশের দলের ইমন। তাঁর ডান পায়ের শট গোলে ঢুকে যায়। এরপর শেষ মুহূর্তে গোল পায় বাংলাদেশের দল। এক্ষেত্রে খাবরা ভুল করে বসেন। তাঁর ক্লিয়ারেন্স ঠিক হয়নি। সেখান থেকেই একেবারে শেষ মিনিটে গোল খেয়ে যায় লাল-হলুদ। ২ গোলে এগিয়ে থেকেও ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে।

আরও পড়ুন:কোচের আসনে ফিরছেন জুয়ান, পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান কোচ

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...