Tuesday, April 7, 2026

কাকভোরে কেঁপে উঠল চিনের!ভূমি*কম্পে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, আ*হত অন্তত ১০

Date:

Share post:

রবিবার কাকভোরে আচমকাই কেঁপে উঠল চিনের বিস্তীর্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত ১০ জন। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।


আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ৫ বার! ভূস্বর্গে মুহুর্মুহু ভূমিকম্পে আত*ঙ্ক
‘চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার’ সূত্রে খবর, রাজধানী বেজিং থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে ডেজহোউ সিটিতে কাকভোরে কম্পন অনুভূত হতে শুরু করে। ‘চায়না সেন্ট্রাল টেলিভিশন’ (সিসিটিভি)-এর দাবি এই ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে অন্তত ৭৪টি বড়ি।



চিনের একটি সংবাদমাধ্যম তরফে খবর, ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। তার আগেই একের পর এক বাড়ি ভেঙে পড়ে। দেওয়াল থেকে খুলে বেরিয়ে আসতে শুরু করে ইট। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ার পর কম্পন কমে। তার পরেই প্রশাসনের তরফ থেকে রাস্তার অবস্থা এবং রেল লাইনের অবস্থা যাচাই করা শুরু হয়। ডেজহোউ সিটিতে ৫৬ লক্ষ মানুষ বসবাস করেন। শহরের সর্বত্রই কম্পন অনুভূত হয়েছে।

Related articles

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...