Friday, April 3, 2026

প্রয়াত শিল্পী-রাজনীতিক, ‘জনগণের গায়ক’ গদর

Date:

Share post:

লড়াই থেমে গেল জনগনের গায়কের। ৭৭ বছর বয়সে মারা গেলেন ‘জনগণের গায়ক’ হিসেবে পরিচিত তেলেঙ্গানার গণসংগীত শিল্পী এবং নকশালপন্থী রাজনীতিক গদর ওরফে গুম্মাডি ভিত্তল রাও। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবি গদরের প্রয়াণে শিল্পী ও সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

গদরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। পৃথক তেলেঙ্গানার দাবি তোলা গদর ১৯৪৯ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের (বর্তমান তেলেঙ্গানার) মেডক জেলার তুপরানে জন্মগ্রহণ করেন। ছেলেবেলাতেই গণআন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে নকশাল আন্দোলনে যোগ দেন। আশির দশকে কেন্দ্র ও অন্ধ্রপ্রদেশ সরকারের মাথাব্যথার কারণ হয়ে ওঠা নকশালপন্থী সংগঠন ‘জনযুদ্ধ’ গোষ্ঠীর সক্রিয় কর্মী ছিলেন তিনি।

আরও পড়ুন- বাড়ছে আ.ক্রান্তের সংখ্যা, রাজ্যে ডে.ঙ্গি পরিস্থিতি এখনও উ.দ্বেগজনক

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...