Thursday, April 23, 2026

মাঝ আকাশে গলদঘর্ম!ইন্ডিগোর বিমানে বিকল এসি

Date:

Share post:

টেক অফের আগেই বিমানের এসি কাজ করছিল না। কেবিন ক্রু থেকে শুরু করে বিমানের ইঞ্জিনিয়র সকলেই চেষ্টা করেও চালু করতে পারেননি এসি। স্বভাবতই দরদরিয়ে ঘামতে শুরু করেন যাত্রীরা। সেই অবস্থাতেই বিমান ওড়ান পাইলট। এদিকে ঘেমেনেয়ে ওঠা যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে বিমানে টিস্যু বিলি করতে থাকেন ক্রেবিন ক্রু। এইভাবেই ৯০ মিনিটের আকাশ যাত্রার অভিজ্ঞতার যাত্রা শেয়ার করেছেন ইন্ডিগো এয়ারক্রাফট ৬ই৭২৬১-এর যাত্রী তথা পাঞ্জাবের কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা।সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।


আরও পড়ুনঃ কাকভোরে কেঁপে উঠল চিনের!ভূমি*কম্পে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, আ*হত অন্তত ১০
কংগ্রেস নেতা লিখেছেন, ‘‘ইন্ডিগোর চণ্ডীগড় থেকে জয়পুরমুখী বিমানে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা।’’ তাঁর দাবি, তিনিও ওই বিমানের যাত্রী ছিলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা? ওয়ারিংয়ের দাবি, প্রথমে প্রবল গরমের মধ্যে তাঁদের ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করিয়ে রাখা হয়। তার পর বিমান আকাশে উঠলে তাঁরা বুঝতে পারেন, এসি কাজ করছে না।তিনি এও দাবি করেন, বিমান ওড়া থেকে অবতরণ , গোটা সময়টিতে একবারও বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি। আর তার জেরে বিমানে প্রবল গরমে ঘামতে শুরু করেন যাত্রীরা। কোলের শিশু থেকে বহু বৃদ্ধ-বৃদ্ধা সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন।


কংগ্রেস নেতার অভিযোগ, বিমান সংস্থার তরফ থেকে এই প্রসঙ্গে একটি কথাও বলা হয়নি। উল্টে কেবিন ক্রুদের দেখা যায় টিস্যু বিলি করতে। যাতে যাত্রীরা ঘাম মুছতে পারেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, যাত্রীরা অনেকেই টিস্যু পেপারকে হাতপাখার মতো করে হাওয়া খাচ্ছেন। অনেকেই ঘাম মুছছেন।

ওই সমাজমাধ্যম পোস্টে ওয়ারিং ট্যাগ করেছেন, ডিজিসিএ এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে। আবেদন জানিয়েছেন কড়া ব্যবস্থার। যদিও এ ব্যাপারে ইন্ডিগোর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Related articles

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...

নাকা চেকিংয়ের নামে হেনস্থা! বিজেপি-কমিশনের বিরুদ্ধে রাস্তায় বসে প্রতিবাদ সাংসদ মিতালী বাগের

নাকা চেকিং এর নামে হেনস্থা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগকে। বুধবার রাতে হরিপাল চন্দ্রকোনা থেকে ভোটের প্রচারে বাড়ি...

বিহারে কর্মসংস্থান হলে ঝালমুড়িওয়ালা এরাজ্যে কেন: মোদির ঝালমুড়ি-অধ্যায়ে প্রশ্ন অভিষেকের

ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়ে ভোটের বাজারে ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদি। তবে এতে যে বাংলার উন্নয়নের ছবিটাই গোটা বিশ্বের কাছে...

ভোটের প্রস্তুতিতে জেলায় জেলায় ‘মডেল বুথ’, কড়া নজরদারিতে বৃহস্পতিবার প্রথম দফার মহারণ

রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার মহারণ। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা...