Tuesday, June 23, 2026

কাটোয়ার তাঁত শিল্পীর বোনা শাড়ির আঁচলে ‘মুখ্যমন্ত্রী’, পাড়ে ঘাসফুল

Date:

Share post:

সাদা খোলের সরু পাড় শাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখতে অভ্যস্ত সবাই। রাইসিনা হিলস হোক বা রাষ্ট্রসঙ্ঘে মঞ্চ- তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী এই পোশাকেই দেখা যায়। মুখ্যমন্ত্রীর চিরাচরিত তাঁতের শাড়ির আঁচলে তাঁরই ছবি! ফুটিয়ে তুললেন কাটোয়ার ঘোড়ানাশের তাঁতশিল্পী জগবন্ধু দালাল (Jagabandhu Dalal)। আঁচলে মুখ্যমন্ত্রী ছবি। সঙ্গে ১১ টি প্রকল্পের নাম। আর শাড়ির পাড়ে তৃণমূলের প্রতীক- ঘাসফুল। এই শাড়িটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চান জগবন্ধু।

তাঁত শিল্পের জন্যই বিখ্যাত কাটোয়ার (Katwa) ঘোড়ানাশ গ্রাম। সেখানকার বাসিন্দা জগবন্ধু। বংশ পরম্পরায় তাঁরা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। রাজ্যের মুখ্যমন্ত্রীও তাঁতের শাড়ি পরেন। বাংলার তাঁতিদের উন্নয়নে উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শাড়ির আঁচলে ফুটিয়ে তুলেছেন তাঁতি জগবন্ধু। ৩২ দিনের পরিশ্রমে বাংলার মেয়ের ছবি সবুজ তাঁতের শাড়িতে বুনেছেন তিনি। ১৫ হাত শাড়ির আঁচলে ৪২ ইঞ্চি লম্বা মুখ্যমন্ত্রীর হাতজোড় করা ছবি। সঙ্গে ১১ টি প্রকল্পের নাম। সঙ্গে মা-মাটি-মানুষের স্লোগান। শাড়ির পাড়ে ঘাসফুল প্রতীক। ৮৪ কাউন্ট সুতোর বুননে এই শাড়িটি তৈরি করেছেন জগবন্ধু। তাঁকে সাহায্য করেছেন তাঁর বাবা গণপতি, মা অণিমা ও স্ত্রী প্রতিমা দালাল।

এ শাড়ির দাম কত?
প্রশ্ন শুনে লজ্জা পেলেন তাঁত শিল্পী। তাঁর কথায়, উপহারের কখনও মূল্য হয় না। তাঁতের প্রতি মুখ্যমন্ত্রীর ভালবাসাকে শ্রদ্ধা জানাতে চান জগবন্ধু। সেই কারণেই এই উপহার তুলে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি কোনও রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন। তবে, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে জগবন্ধুর আর্জি এই শাড়িটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য।

 

 

 

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...