Tuesday, June 23, 2026

ভারতীয় টিমের কোচ অভিষেক! শুভেচ্ছা জানালেন সেহবাগ, যুবরাজরা

Date:

Share post:

নতুন দায়িত্ব পেলেন জুনিয়র বচ্চন (Abhishek Bachchan)। এবার ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। ট্রেলার প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly) থেকে শুরু করে সেহবাগ, যুবরাজরা (Virendra Shewag and Yuvraj Singh)। তবে রিয়েল লাইফে নয় আসলে সিনেপর্দার ২২ গজে কোচ অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। শুক্রবারই প্রকাশ্যে এসেছে ‘ঘুমর’-এর (Ghoomer) ট্রেলার। প্রথম ঝলকেই ক্রিকেটের মারপ্যাঁচ আর মাইন্ড গেমের কৌশল দেখিয়ে চমকে দিয়েছেন অভিনেতা। সৌরভ গঙ্গোপাধ্যায় সমাজমাধ্যমে অভিষেকের প্রশংসা করে সকলকে সিনেমা দেখার আহ্বান জানান। ট্রেলারে নজর কেড়েছেন সাইয়ামি খেরও (Saiyami Kher)।

‘ঘুমর’ পরিচালনা করেছেন আর বাল্কি (R Balki)। বচ্চনদের সঙ্গে তাঁর সম্পর্কের ঘনিষ্ঠতার কথা বলিউড জানে। তিনি ‘পা’ (Paa)সিনেমায় অমিতাভকে একদম অন্যরূপে তুলে এনেছিলেন সিলভার স্ক্রিনে। এই ছবিও অমিতাভ বিহীন নয়। তবে শুরু থেকে শেষ ট্রেলারে অভিষেকের অসামান্য অভিনয়ের আভাস মিলেছে। শুভেচ্ছা জানিয়ে যুবরাজের টুইট, “খুব শিগগিরিই ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছি।” অভিনেতা নিজেও ধন্যবাদ জানিয়েছেন যুবরাজকে।

বিশেষ দক্ষতাসম্পন্ন এক মহিলার ক্রিকেট খেলা এবং দুর্ঘটনার পর তাঁর থমকে যাওয়া জীবনের ফের ২২ গজে কামব্যাক নিয়ে এই সিনেমা। ট্রেলার দেখে বীরেন্দ্র সেহবাগ লেখেন, আমি জীবনে স্পিনারর্সদের এত সিরিয়ালসি নিইনি। তবে এটা ভীষণ স্পেশ্যাল লাগল। দেখার অপেক্ষায় রইলাম। পাল্টা জুনিয়র বচ্চন মজার ছলেই মন্তব্য করেন, “এই ছবিটা দেখার পর থেকে সিরিয়াসলি নেবেন। কথা দিচ্ছি!”

ক্রিকেটের মহারাজ আগেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার অভিষেক লিখলেন “আমার অন্যতম প্রিয় ক্রীড়াব্যক্তিত্বের তরফে এই প্রশংসা বড় পাওনা। ধন্যবাদ দাদা।”


 

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...