Tuesday, April 7, 2026

বীরভূমের মুরারইতে রেল অব.রোধ! আটকে বন্দে ভারত এক্সপ্রেস

Date:

Share post:

ছুটির দিনে সাতসকালে রেল অবরোধ! বীরভূমের মুরারইতে স্টপেজের দাবি সহ একাধিক দাবিতে রেল অবরোধ করলেন স্থানীয় নাগরিক কমিটি। রেললাইনে ওপরে বসে পড়েন বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অবরোধকারীরা।এর জেরে ঘটনাস্থলে আটকে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার। এদিকে তার আগে নলহাটি স্টেশনে দাঁড়িয়ে যায় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। রেল অবরোধে সামিল হন বিধায়ক ডাক্তার মুশারফ হোসেনও। শেষ পাওয়া খবরে ঘটনাস্থলে পুলিশ এলেও অবরোধ তোলা এখনও সম্ভব হয়নি।


আরও পড়ুনঃআগামিকাল ডুরান্ডের অভিযান শুরু লাল-হলুদের, দল নিয়ে বিশেষ বার্তা কুয়াদ্রাতের

ট্রেনের স্টপেজ বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে রবিবার বিক্ষোভ শুরু করেন ‘মুরারই নাগরিক কমিটি’র সমর্থকরা। অবরোধের ফলে সকাল সাড়ে ৭টা থেকে থেকে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে নলহাটি জংশনে। পাশাপাশি, মুরারই স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন।

বিক্ষোভের প্রায় আড়াই ঘণ্টা কেটে যাওয়ার পরও বিক্ষোভ ওঠেনি। বিক্ষোভে অংশ নেওয়া নিত্যযাত্রীদের অভিযোগ, করোনার সময় থেকে মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হয়। তার পর থেকে বেশির ভাগ ট্রেনই ওই স্টেশনে দাঁড়ায় না। কিন্তু ওই স্টেশন থেকে বহু নিত্যযাত্রীর ট্রেন ধরার থাকে। দিনের পর দিন যাতায়াতের অসুবিধা হচ্ছে তাঁদের। এ নিয়ে রেল কর্তৃপক্ষের ভূমিকায় তাঁরা ক্ষুব্ধ।



 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...