Friday, April 3, 2026

তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন রুজিরা

Date:

Share post:

তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায় (Rujira Bandyopadhyay)। রবিবার দুপুরে তারকেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। উপস্থিত ছিলেন তারকেশ্বর (Tarkeswar) পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু-সহ স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব।

পুণ্য মাস শ্রাবণ। এমনই পুণ্য তিথিতে রবিবার সকাল সাড়ে এগারটা নাগাদ তারকেশ্বর মন্দিরে পৌঁছন রুজিরা। প্রথমে মন্দির সংলগ্ন দুধপুকুরের জল মাথায় দিয়ে মন্দিরে পুজো দেন। পরিবারের মঙ্গল কামনায় মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল ঢালেন অভিষেক-জায়া। বারোটা নাগাদ পুজো দিয়ে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন- বাড়ছে আ.ক্রান্তের সংখ্যা, রাজ্যে ডে.ঙ্গি পরিস্থিতি এখনও উ.দ্বেগজনক

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...