Monday, April 13, 2026

স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক!নিমতলা ঘাটে মর্মা.ন্তিক দুর্ঘটনা

Date:

Share post:

বন্ধুদের সঙ্গে নিমতলা ঘাটে স্নান করতে গিয়েছিল।রাতেই স্নান করতে নেমে গঙ্গাবক্ষে তলিয়ে যায় দুই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ খবর পেতেই ভোররাত থেকে ২ যুবকের দেহ উদ্ধারে তল্লাশি শুরু করেছে। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। কান্নায় ভেঙে পড়ছে মৃত যুবকদের পরিবারের সকলে।


আরও পড়ুনঃ নন্দীগ্রামের স্কুলে অঙ্কের প্রশ্নপত্রে শুভেন্দু-নওশাদের নাম! “আঁতাত” নিয়ে তুঙ্গে বিতর্ক

পুলিশ সূত্রের খবর, নিখোঁজ দুই যুবকের নাম কৃষ সোনি ও বান্টি সিং। জানা গিয়েছে, রবিবার রাতে বৃষ্টি মাথায় করেই বাড়ি থেকে বের হয় ১৫ বন্ধু। তাঁদের মধ্যে ছিলেন কৃষ ও বান্টি। নিমতলা ঘাটেই রাতে আসেন তাঁরা। দীর্ঘক্ষণ সময় কাটানোর পর ঘাটে স্নান করতে নামেন কৃষ ও বান্টি ।বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পরও জল থেকে উঠে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।


খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ ও ডুবরি এসে দুই যুবকের দেহ তল্লাশিতে নামে। শেষ পাওয়া খবর পর্যন্ত দফায় দফায় চলছে তল্লাশি।এদিকে নিখোঁজ দুই যুবকের বাড়িতে খবর দিতেই কান্নায় ভেঙে পড়ে তাঁদের পরিবার।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...