Thursday, June 25, 2026

কবে দলে ফিরবেন শ্রেয়স? বড় আপডেট দিলের অধিনায়ক রোহিত শর্মা

Date:

Share post:

দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে শ্রেয়স আইয়র। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাবে রয়েছেন তিনি। শ্রেয়স আইয়রের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। কবে ফিরবেন তিনি? এই নিয়ে প্রশ্ন জাগছে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। তবে এরই মধ‍্যে শ্রেয়সের ব‍্যাপারে আশার কথা শুনালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সামনেই বিশ্বকাপ। রোহিত আশাবাদি, বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।

২১ জুলাইয়ের পর বিসিসিআই-এর পক্ষ থেকে শ্রেয়াসের ফিটনেস নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে দলের সতীর্থকে নিয়ে বড় বয়ান দিলেন অধিনায়ক রোহিত শর্মা। আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দিলে‌ সেখানে শ্রেয়সকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় রোহিতকে। সেখানে রোহিত বলেন, “শ্রেয়স আইয়র ফিটনেসের উন্নতি করছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে, তাই বিশ্বকাপের আগেই ওকে নিয়ে ভালো খবর পাওয়া যেতেই পারে।” শুধু শ্রেয়স নয়, ফিট হয়ে উঠছেন কেএল রাহুলও। আগস্টের শেষ দিকে ওরা ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে এশিয়া কাপে তাঁদের ভারতীয় দলে দেখা যেতে পারে।”

এশিয়া কাপ শেষ হওয়ার পরেই শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। তার আগেই দুই তারকা ক্রিকেটার ফিরতে পারেন ভারতীয় দলের জার্সিতে। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। তার আগেই হয়ত এই দুই ক্রিকেটার টিম ইন্ডিয়ায় যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আমেরিকায় ক্রিকেট অ্যাকাডেমি চালু করতে চলেছেন রোহিত। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন হিটম্যান।

আরও পড়ুন:ম‍্যাচ হেরে ব‍্যাটিং ব‍্যর্থতাকেই কাঠগড়ায় তুললেন হার্দিক

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...