Wednesday, June 24, 2026

বেলেঘাটা শুঁড়া সার্বজনীনে ৮২ বছরের চমক ‘দ্য এড্রেস’

Date:

Share post:

গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য- কাহিনি।  বেলেঘাটা শুঁড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবারের প্যান্ডেলের খুঁটি পুজো সম্পন্ন করলো। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু সহ বিশিষ্টরা।

বেলেঘাটা শুঁড়া স্পোর্টিং ক্লাবের ৮২তম বছরে পুজোর থিম ‘দ্য এড্রেস’ । এ প্রসঙ্গে থিম শিল্পী মধুরিমা বলেন, সেই ঠিকানা যে ঠিকানার সঙ্গে আমাদের আলাদা একটা আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর আমরা একটা নির্দিষ্ট ঠিকানায় ফিরে আসি। সেটা কোন ঠিকানা? তা জানতে আসতে হবে পুজো প্যান্ডেলে।
দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, এবারের পুজোর থিম একটু অন্যরকম। আমরা সবাই কোন ঠিকানায় পৌঁছতে চাইছি, তারই প্রতিফলন দেখা যাবে এই ক্লাবের পুজোয়।
সব মিলিয়ে বলা যেতে পারে এ দিনের খুঁটিপুজো ও থিম উদ্বোধনের মধ্যে দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...