Wednesday, June 17, 2026

“প্রমাণ নেই, আমাকে নিয়ে গল্প বানানোই কাজ”, বিদেশে গিয়েও অভিষেকের নিশানায় ইডি

Date:

Share post:

সম্প্রতি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও কয়েকটি দিন থাকতে হবে তাঁকে। তবে বিদেশে গেলেও রাজ্যের প্রতিটি বিষয়ের দিকে নজর রাখছেন তিনি।

 

এরই মাঝে আজ, সোমবার সকালে টুইটে অভিষেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তোপ দাগেন। ইডির ব্যর্থতা তুলে ধরে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।অভিষেকের দাবি, কোনও মামলায় বছরের পর বছর ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। কিন্তু আদালতে সঠিক সময়ে প্রমাণ পেশ করতে ব্যর্থ তদন্তকারীরা। নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যে গল্প ফাঁদছে তারা। এই খেলায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কেন্দ্রীয় এজেন্সি।”প্রসঙ্গত, নিয়োগ সহ একাধিক মামলার শুনানিতে দীর্ঘকালীন তদন্ত সময় নষ্টের জন্য আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। তথ্যপ্রমাণ পেশের জন্য তারিখের পর তারিখ চাইছেন তদন্তকারীদের আইনজীবী। আদালত তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে। সামগ্রিক বিষয়টি উল্লেখ করেই এদিন সকালে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটে অভিষেক আরও বলেন, “খুবই হতাশার বিষয় যে ইডির মতো সংস্থায় সব অযোগ্য অফিসাররা রয়েছেন, যাঁদের কাজই হল আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে কাল্পনিক গল্প বানানো। এই কাজে তাঁরা একেবারে অপ্রতিরোধ্য। এদিকে বছরের পর বছর ধরে মানুষের করের টাকায় তদন্ত চালিয়ে যাওয়ার পরও কোনও প্রমাণ দিতে পারছে না।”

ইডির এই ভূমিকা অত্যন্ত হতাশাজনক বলেও উল্লেখ করেন অভিষেক। বিজেপি এই তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। এবার স্পষ্ট হচ্ছে, কেন ইডির সাফল্যের হার ০.৫ শতাংশ। এতে অবাক হওয়ার কিছু নেই বলেও মনে করেন অভিষেক।

 

 

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...