Saturday, April 4, 2026

ভেবে দেখেছেন সব কোম্পানির ব্লেডের নকশা কেন একইরকম?

Date:

Share post:

নানা কাজে ব্লেড ব্যবহার করে আসছি আমরা সবাই। চুল-দাড়ি কাটাই হোক বা পেন্সিল ধার দেওয়া— ব্লেডের ব্যবহার বহু জায়গায় অপরিহার্য। কিন্তু একটি বিষয় অবশ্যই ভেবে দেখার মতো, তা হল যে কোনও কোম্পানি ব্লেড তৈরি করুক না কেন, ব্লেডের মূল নকশার কোনও পরিবর্তন হয়নি।


আরও পড়ুনঃ পুলিশি তৎপরতায় বেহালার চৌরাস্তায় সামনে থেকে সরানো হল দোকান, ফের খুলল বড়িশা হাইস্কুল

এই প্রশ্নের উত্তর জানতে হলে, ব্লেডের ইতিহাস জানা প্রয়োজন। ১৯০১ সালে জিলেট কর্মসংস্থার প্রতিষ্ঠাতা ‘কিং ক্যাম্প’ জিলেট এবং সহকর্মী উইলিয়াম নিক্সারসন একটি ব্লেডের ডিজাইন করে আমেরিকায় ব্যবসা শুরু করেন। সংস্থাটি প্রতিষ্ঠিত হবার ৩ বছর পর প্রথমে ১৬৫ টি ব্লেড প্রস্তুত করেন।‘কিং ক্যাম্প’ ব্লেড বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তারপর থেকে বহু সংস্থা ব্লেড তৈরি করলেও মূল নকশা হিসাবে জিলেটের নকশাকেই ব্যবহার করে।

ব্লেডে তেরির ইতিহাস থেকে জানা যায়, সমসাময়িক সময়ে ব্লেডের সঙ্গে রেজারের হাতল আটকানের জন্য যে স্ক্রু ও নাট-বল্টু ব্যবহৃত হত, ব্লেডের নকশা তৈরি হয় সেগুলির গঠনের কথা চিন্তা করে।
কেবলমাত্র চুল-দাড়ি কাটাই নয় বাড়ির নানা কাজেও ব্যবহৃত হতে থাকে ব্লেড। মানুষ এই ধরনের ব্লেড ব্যবহারেই অভ্যস্ত হয়ে পড়েন। ব্লেডের এই গঠন পরে সারা বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তী কালে ব্লেডের নকশার উপর ভিত্তি করেই তৈরি হয় নানা ধরনের রেজার।

আশ্চর্যের ব্যাপার পরবর্তী সময়ে বাজারে নানা ধরনের স্ক্রু, নাট বল্টু এলেও ব্লেডের মূল নকশা একই থেকে গিয়েছে এবং ব্লেডের নকশা অনুযায়ী স্ক্রু ও নাট বল্টু তৈরি হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...