Saturday, April 4, 2026

দিল্লির এইমসে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড!

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই দিল্লির এইমসে ভয়াবহ অগ্নিকাণ্ড! হাসপাতালের এন্ডোস্কোপি বিভাগে আগুন লাগার ঘটনায় কালো ধোঁয়ায় ঢেকে যায় এইমসের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে নামে দমকলের আটটি ইঞ্জিন। দিল্লির দমকল সূত্রে খবর,আধ ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।আগুন লাগার সঙ্গে সঙ্গেই রোগী এবং ডিপার্টমেন্টের কর্মীদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুনঃ পুলিশি তৎপরতায় বেহালার চৌরাস্তায় সামনে থেকে সরানো হল দোকান, ফের খুলল বড়িশা হাইস্কুল

হাসপাতাল সূত্রে খবর, বেলা ১২টা নাগাদ জরুরি বিভাগ থেকেই আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। সেই সঙ্গে ভর্তি থাকা রোগীদেরও নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়। হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দমকলের ছ’টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে।আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে।


এইমসের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হাসপাতালের ডিরেক্টরও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...