Thursday, June 25, 2026

কথা বলছেন, মুখ দিয়ে স্যুপও খাচ্ছেন, আজই কী বাড়ি ফিরছেন বুদ্ধদেব?

Date:

Share post:

অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ হয়েছে।শারীরিক পরিস্থিতিরও অনেকটাই উন্নতি হয়েছে। ‘রাইলস টিউব’ ছাড়া মাঝে মাঝে মুখ দিয়েও খাবার খাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখন শুধু বাড়ি ফেরার প্রহর গুণছেন তিনি। আজ কী মিলবে ছুটি? যদিও এব্যাপারে এখনও পর্যন্ত কিছুই খোলসা করে বলেননি বুদ্ধদেবের চিকিৎসকেরা। তবে সোমবার ফের মেডিক্যাল বোর্ড বসার কথা রয়েছে। মনে করা হচ্ছে, সেখানেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।


আরও পড়ুনঃ স্বাস্থ্যের উন্নতি, ‘রাইলস টিউব’ ছাড়াই স্যুপ খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

সোমবার সকালে বুদ্ধদেবের যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও রাইলস টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হচ্ছে। তবে মাঝে মাঝে মুখ দিয়েও খাচ্ছেন তিনি। তরল খাবার সরাসরি মুখ দিয়েই খাওয়ানো হচ্ছে। রবিবার বিকেলে তিনি স্যুপ খেয়েছেন। অন্য কোনও ভারী খাবার এখনই সরাসরি মুখ দিয়ে খাওয়ানোর পক্ষপাতী নন চিকিৎসকেরা। বুদ্ধদেবের সোয়ালো থেরাপি চলছে। খাবার গলাধঃকরণে তাঁর সমস্যা হবে কি না, তা দেখা হচ্ছে।

তবে পরিস্থিতির উন্নতি হলেও কড়া নজরদারিতে রাখা হচ্ছে তাঁকে। হাসপাতালের পরিবর্তে বাইপ্যাপ মেশিন ব্যবহার করছেন চিকিৎসকেরা। বাড়ি ফিরলে ওই মেশিনের উপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভরসা রাখতে হবে। আবার, তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথেও ব্যবহার করা হবে ওই বাইপ্যাপ মেশিনটি।

গত ২৯ জুলাই থেকে ফুসফুস এবং শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেব। তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। শারীরিক পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে, বুদ্ধদেবকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। তবে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেতন। চিকিৎসক এবং ঘনিষ্ঠদের সঙ্গে তিনি কথাও বলছেন।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...