Sunday, May 17, 2026

‘কু.রুচিকর’ মন্তব্যে দলেই সমালোচিত সেলিম, খোঁচা তৃণমূলের

Date:

Share post:

অনিল বসু, বিনয় কোঙারদের মতো সিপিআইএমের (CPIM) নেতাদের কুকথা সর্বজনবিদিত। তবে তা নিয়ে আলিমুদ্দিনের অন্দরে তাঁদের খুব একটা অস্বস্তিতে পড়তে হয়েছে বলে জানা যায়নি। কিন্তু এবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) যে শব্দ ব্যবহার করলেন, তাতে রেগে গিয়েছেন দলেরই মহিলা নেত্রী-সহ বামফ্রন্ট শরিকদলের অনেক নেতৃত্বই।

সোমবার সেলিম তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘অভিযোগ, তিনি তাঁর অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি প্রস্টিটিউটর অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।’’ এই ‘পতিতা’ শব্দটি নিয়ে প্রবল আপত্তি দলের। বিরোধী রাজনীতিকের ভূমিকা থেকে সেলিম আক্রমণ করতেই পারেন, কিন্তু তা করতে গিয়ে যে শব্দটি তিনি ব্যবহার করেছেন, সেটি নিয়ে সমালোচনা শুরু করেছেন সিপিএমের মহিলা নেতৃত্ব।

গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বোসের কথায়, প্রস্টিটিউট শব্দটা তাঁরা বলেন না। তাঁরা যৌনকর্মী বলেন। কিন্তু তাঁদের রাজ্য সম্পাদক তো সেটি লিখেছেন? কনীনিকা বলেন, এ বিষয়ে মহিলারা যতটা সচেতন, অন্যেরা হয়তো নন।

সিপিএমের এক তরুণ নেতার মতেও মহম্মদ সেলিমের এই শব্দবন্ধ তিনি সমর্থন করেন না। তবে শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুএর মত, এই পেশার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য সব সরকারেরই দায়ব্ধতা থাকা উচিত। অনাদিও জানান, তাঁরা এই শব্দ বলেন না, সেক্স ওয়ার্কার বলেন। তবে রাজ্য সম্পাদকের পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

এই মন্তব্য নিয়ে সেলিমকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেলিমের উদ্দেশ করে লেখেন, ‘‘কয়েকবছর আগের কথা। পার্টির কাজ আছে বলে এক নামী নেতা বান্ধবীর সঙ্গে একটি রাজ্যের হোটেলে চলে যান। তাঁর বিমান এবং হোটেলের কাগজ তাঁর বাড়িতে দেন পার্টিরই আর এক নেতা। আমাদেরও দেন। চূড়ান্ত অশান্তি হয়। আমরা সৌজন্যের খাতিরে তখন ছাপিনি। এ বিষয়ে আপনার কিছু জানা আছে মহম্মদ সেলিম?’’

আরও পড়ুন- হাওড়ার কুলগাছিয়ায় মর্মান্তিক পথ দু.র্ঘটনা! লেন ভেঙে গাড়িতে ধা.ক্কা ট্রেলারের, মৃ.ত ৩

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...