Wednesday, June 17, 2026

কেন টি-২০ ফর্ম‍্যাটে নেই রোহিত-বিরাট? মুখ খুললেন স্বয়ং ভারত অধিনায়ক নিজে

Date:

Share post:

এই মুহূর্তে ওয়স্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। টেস্ট সিরিজ, একদিনের সিরিজের জয় পেলেও, পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম‍্যাচের হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজে কার্যত চাপে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়ার দল। টেস্ট, একদিনের ম‍্যাচ খেললেও ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে দেখা যায় না রোহিত শর্মা-বিরাট কোহলিদের। রোহিতের অনুপস্থিততে টি-২০ ফর্ম‍্যাটে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে পুরো প্রতিযোগিতায় খেললেও দেশের হয়ে টি-২০ ম্যাচ থাকলেই তাঁরা সরে দাঁড়াচ্ছেন। কেন সরে দাঁড়াচ্ছেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। আর এবার এই নিয়ে মুখ খুললেন রোহিত।

এই নিয়ে এক অনুষ্ঠানে রোহিত বলেন,” অতীতেও আমরা এনিয়ে কথা বলেছি। যেহেতু এই বছর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে, তাই আমাদের মতো সিনিয়র ক্রিকেটারদের পক্ষে সব ফর্ম‍্যাটে খেলা সম্ভব নয়। যদি আপনারা সূচি খুঁটিয়ে দেখেন তা হলে দেখবেন, পর পর ম্যাচ রয়েছে। তাই কিছু কিছু ক্রিকেটারের ওয়ার্কলোড নিয়ে আমরা বিশেষ ভাবে চিন্তিত। বিশ্বকাপের আগে যাতে তারা বিরতি পায় এবং নিজেদের পরিশ্রমের মধ্যে একটা ভারসাম্য রাখতে পারে, তাই জন্যেই সব ফর্ম‍্যাটে খেলানো হয় না। সেই তালিকায় আমিও রয়েছি।”

আরও পড়ুন:ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় মোহনবাগানের, পাঞ্জাবকে হারাল ২-০ গোলে

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...