Saturday, June 27, 2026

ঘূর্ণাবতের জের, বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি

Date:

Share post:

আবহাওয়া দফতের পূর্বাভাস মতোই সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে চলছে বৃষ্টি। কলকাতায় এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, সেই সঙ্গে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরের জেলাগুলি থেকেও বৃষ্টির খবর এসেছে। মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার ওপর বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

সোমবারের পর মঙ্গল ও বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের কয়েকটি জেলায়। এর মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কিছু এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে৷ দক্ষিণের সব জেলাতেই থাকছে হলুদ সতর্কতা। তবে সোমবারের তুলনায় আজ মঙ্গলবার কিছুটা কমবে বৃষ্টি। উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরের প্রায় সব জেলাতেই মঙ্গলবারও হলুদ সতর্কতা থাকছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম থাকবে। চলতি মরসুমে দক্ষিণে বৃষ্টির ঘাটতি চলছিল। এই ক’দিনের বৃষ্টিতে তা অনেকটাই মিটবে বলেও আশা করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তের জেরে এই দুদিন অশান্ত থাকবে সমুদ্র। ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া চলবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- হাওড়ার কুলগাছিয়ায় মর্মান্তিক পথ দু.র্ঘটনা! লেন ভেঙে গাড়িতে ধা.ক্কা ট্রেলারের, মৃ.ত ৩

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...