Saturday, June 20, 2026

সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি

Date:

Share post:

সুপ্রিম কোর্টের তরফে রাহুল গান্ধির শাস্তির উপর স্থগিতাদেশ জারি করার পরই সাংসদ পদ ফিরে পেলেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সাংসদ পদ ফিরিয়ে দিলেন। সোমবার সকালে স্পিকারের সচিবালয় থেকে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে।


আরও পড়ুনঃ রাহুলের সাংসদ পদ ফেরাতে গড়িমসি! স্পিকারের ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস

মোদি পদবি অবমাননা মামলায় সুরাত আদালতে দোষী সাব্যস্ত রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেওয়ায় তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। শুক্রবার সুরাত আদালতের দেওয়া সেই শাস্তির নির্দেশেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ফলে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির বিরুদ্ধে বিরধীরা যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে, তাতে অংশ গ্রহণ করতে পারবেন রাহুল।


প্রসঙ্গত, রাহুলের সাজার উপর গত সপ্তাহে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এর আগে গত ২৩ মার্চ রাহুলকে মোদি পদবিধারীদের মানহানির মামলায় গুজরাতের সুরাতের আদালত দু বছর কারাবাসের সাজা দেওয়ার পরদিনই তাঁর লোকসভার সদস্যপদ কেড়ে নিয়েছিলেন স্পিকার বিড়লা। এমনকী সরকারি বাংলোও ছেড়ে দিতে বলা হয়।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...