Wednesday, June 17, 2026

মণিপুর থেকে সরানো হল অসম রাইফে*লসের জওয়ানদের!

Date:

Share post:

জাতিদাঙ্গায় জর্জরিত অশান্ত মণিপুরে (Manipur)পক্ষপাতদুষ্ট আচরণ করার অভিযোগ উঠেছিল অসম রাইফেলসের (Assam Rifles)জওয়ানদের বিরুদ্ধে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং লামখাইয়ের একটি গুরুত্বপূর্ণ পুলিশ চৌকি থেকে জওয়ানদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ওই পুলিশ চৌকির দায়িত্ব নেবেন সিআরপিএফ (CRPF) জওয়ানেরা। প্রশাসন সূত্রে খবর মণিপুর পুলিশের (Manipur Police) আধিকারিকরা সঙ্গে থাকবেন। এর আগে কুকি জনগোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ উঠেছিল অসম রাইফেলসের (Assam Rifles) জওয়ানদের বিরুদ্ধে। শুধু তাই নয় সাম্প্রতিককালে একাধিকবার নৃশংস আচরণ করার অভিযোগ উঠেছিল অসম রাইফেলস-এর বিরুদ্ধে। যদিও তাঁরা সব অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের মতে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতেই প্রয়োজন মতো পদক্ষেপ করা হয়েছে।

কয়েকদিন আগে অসম রাইফেলসের কাজের ধরন নিয়ে প্রকাশ্যেই প্রতিবাদ করেছিলেন মণিপুর পুলিশের কয়েক জন কর্তা। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। গত মে মাস থেকে অশান্ত মণিপুর। মণিপুর হাই কোর্ট (Manipur High Court) মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দেয়। এর পরেই জনজাতি সংগঠনগুলি নির্দেশের বিরোধিতায় পথে নামে। এখনও ঘরছাড়া ৬০ হাজার।


 

 

 

 

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...