Wednesday, June 17, 2026

ফের বিজেপি নেতার ‘অ.সভ্যতা’ ! যুবককে লা.থি, থু.থু চাটতে বাধ্য করা, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

একের পর এক অসভ্যতা-দুর্ব্যবহার বিজেপি নেতৃত্বের। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের পরে এবার ঝাড়খণ্ড। সেখানে দুমকায় BJP নেতা তথা জারমুন্ডির প্রাক্তন বিধায়ক দেবেন্দ্র কুনওয়ারের (Devendra Kunwar) একটি ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনার ঝড় ওঠে। ভিডিও পোস্ট করে তুমুল নিন্দা করে তৃণমূল (TMC)। এটাই বিজেপির সংস্কৃতি বলে তীব্র কটাক্ষ করা হয়।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে আছেন দেবেন্দ্র কুনওয়ার। আর তার সামনে এক ব্যক্তি কান ধরে ওঠবোস করছেন। তাঁকে বাধ্য করছেন প্রাক্তন বিজেপি বিধায়ক। তিনি হাঁপিয়ে গেলে লাথি মেরে লোকটিকে মাটিকে ফেলে দিচ্ছেন ‘বীরপুঙ্গব’ দেবেন্দ্র। এখানেই শেষ নয়, ওই যুবককে নিজের থুতু গিলতে বাধ্য করেন তিনি। ভিডিও পোস্ট করে তুমুল নিন্দা করে তৃণমূল। অফিসাল টুইটার পেজে তারা লেখে,
“যা প্রকাশ হয়েছে, তা অত্যন্ত আতঙ্কজনক। একজন যুবককে ওঠবোস করে বাধ্য করছেন বিজেপি নেতা তথা জারমুন্ডির প্রাক্তন বিধায়ক দেবেন্দ্র কুনওয়ার। তাঁকে লাথি মারছেন। এমনকী তাঁকে নিজের থুথু চাটতে বাধ্য করেন।


তৌসিফ নামে ওই নিগৃহীত যুবক সাধুদিহ গ্রামের বাসিন্দা। চূড়ান্ত অপমান, অমানবিক আচরণের শিকার ওই যুবক। এই আচরণ সামগ্রিকভাবে বিজেপি নেতাদের এবং সামগ্রিকভাবে দলের নৈতিক অবক্ষয় ও শিষ্টাচারের অভাবকেই প্রতিফলিত করে!”

আরও পড়ুন- সাংসদ পদের পর এবার তুঘলক লেনের সেই সরকারি বাংলো ফিরে পাচ্ছেন রাহুল

আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব, জোর করে প্রস্রাব খাওয়ানো, গুলি চালানো, আন্দোলনরত কৃষকদের গাড়ির চাকায় পিষ্ট করা-সহ বিজেপি নেতা ও তাঁদের ছেলেদের কুকীর্তি তালিকা দীর্ঘ। এটাই বিজেপির সংস্কৃতি- বিরোধীরা তীব্র কটাক্ষ করেন। কিন্তু তার পরেও যে গেরুয়া শিবিরের নেতারা রয়েছে তাঁদের মতোই- দুমকার ঘটনা তারই প্রমাণ।

 

 

Related articles

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...