Wednesday, June 17, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। দুই ম‍্যাচের ব‍্যর্থতা কাটিয়ে আজ জয়ই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার।

২) ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। কিশোর ভারতী স্টেডিয়ামে পাঞ্জাব এফসিকে ২-০ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। নতুন মরশুমে প্রথমবার দায়িত্বে ছিলেন জুয়ান ফেরান্দো।

৩) কেন টি-২০ ফর্ম‍্যাটে নেই রোহিত-বিরাট? মুখ খুললেন স্বয়ং ভারত অধিনায়ক নিজে। এই নিয়ে এক অনুষ্ঠানে রোহিত বলেন,” অতীতেও আমরা এনিয়ে কথা বলেছি। যেহেতু এই বছর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে, তাই আমাদের মতো সিনিয়র ক্রিকেটারদের পক্ষে সব ফর্ম‍্যাটে খেলা সম্ভব নয়।

৪) এশিয়ান গেমসে চূড়ান্ত দলের তালিকা থেকে বাদ পড়লেন জিমন্যাস্ট দীপা কর্মকার। সূত্রের খবর, সর্বভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা ক্রীড়া মন্ত্রকের কাছে খেলোয়াড়দের যে চূড়ান্ত তালিকা পাঠিয়েছে, তাতে নাম নেই দীপা কর্মকারের।ছাড়ের জন্য ক্রীড়া মন্ত্রকের কাছে ইতিমধ্যে আবেদন করেছেন দীপা।

৫) আগামী শনিবার মরশুমের প্রথম ডার্বি।মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। তার আগে দল তৈরি হয়ে যাবে মনে করছেন লাল-হলুদ কোচ। ডার্বি নিয়ে কুয়াদ্রাত বলেন,” ডার্বির আগে আমরা এক সপ্তাহ সময় পাচ্ছি। ডার্বিতে খুব একটা সমস্যা হবে না।

আরও পড়ুন:কেন টি-২০ ফর্ম‍্যাটে নেই রোহিত-বিরাট? মুখ খুললেন স্বয়ং ভারত অধিনায়ক নিজে

 

 

 

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...