Wednesday, June 17, 2026

দাঁত উধাও! হাতির দেহাংশ খণ্ড খণ্ড করে চম্পট চোরাশিকারীরা, তদন্তে পুলিশ

Date:

Share post:

প্রথমে হাতির কাটা মুন্ডু, এবার হাতির কাটা দেহাংশ! উদ্ধার করলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। এই ঘটনার নেপথ্যে চোরাশিকারিদেরই হাত রয়েছে বলে অনুমান বনদফতরের। যদিও এব্যাপারে এখনও কোনও প্রমাণ মেলেনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পুজো দেওয়া নিয়েও রাজনীতি, পাল্টা মন্দিরের পুরোহিত মুখোশ খুলে দিলেন বিজেপির
শুক্রবার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অসম-বাংলা সীমানার ভলকা এলাকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভল্কা রেঞ্জের জঙ্গল লাগোয়া সঙ্কোশ নদী থেকে একটি হাতির মাথা উদ্ধার করেন বনদফতরের কর্মীরা। যদিও হাতিটির দাঁত কেটে নিয়ে যায় চোরাশিকারিরা। ঘটনার ঠিক তিনদিন পর অর্থ্যাৎ সোমবার সন্ধ্যায় ফের সেই সঙ্কোশ নদী থেকেই হাতির কাটা পা উদ্ধার হয়েছে। কাটা মুন্ডু উদ্ধারের জায়গা থেকে এক কিলোমিটার দূরে এদিন হাতির কাটা পা উদ্ধার হয়েছে। এই দেহাংশগুলি একই হাতির কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্রের খবর,অসম ও বাংলায় সক্রিয় রয়েছে চোরাশিকারিদের একটি চক্র। নেপাল ও বাংলাদেশ হয়ে হাতির দাঁত-সহ মূল্যবান অন্যান্য সামগ্রী পাচার করে তারা। তবে, “এই হাতির মৃত্যুর ঘটনা আমাদের রাজ্যে ঘটেনি।” বলে জানিয়েছেন বন্যপ্রাণ বিভাগের রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায়।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...