Wednesday, June 17, 2026

বিশ্ব আদিবাসী দিবস:আজ দুপুরেই ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি উদ্যোগে পালিত হবে বিশ্ব আদিবাসী দিবস। সেই অনুষ্ঠানে যোগ দিতেই আজ বিকেলে ঝাড়গ্রামে(Jhargram) পৌঁছবেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে সরকারি পরিষেবা বিতরণও করবেন তিনি।


আরও পড়ুনঃ ৬ বছরে রাজ্যের খরচ ৯ কোটি! স্বাস্থ্যসাথীতে নয়া মাইল স্টোন মমতা সরকারের

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যর আদিবাসীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই রাজ্যে আলচিকিতে পঠন-পাঠন ও সাঁওতালি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। বিশ্ব আদিবাসী দিবস পালনের উদ্যোগ নিয়েছেন তিনি। সেইমতো ঝাড়গ্রামে অনুষ্ঠান হবে। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রামে পৌঁছনোর কথা রয়েছে মমতার। সন্ধেয় জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে সূত্রের খবর। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল জানান, অনুষ্ঠান মঞ্চ থেকে লোধা-শবরদের জন্য সরকারি পরিষেবা প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি।

২০১৯-এর লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে বিজেপি। কিন্তু এলাকার উন্নয়ন ও জনসংযোগের মধ্যে দিয়ে জমি উদ্ধার করে শাসকদল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার সব ক’টি আসন জিতে নেয় তৃণমূল। পঞ্চায়েত ভোটেও ঘাসফুল ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। এবার লক্ষ্য লোকসভা নির্বাচন। দেশের রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে কৃতিত্ব দাবি করে লোকসভা ভোটে প্রচার করতে পারে বিজেপি। এমনিতেই গত লোকসভা ভোটে আদিবাসী ভোটে অনেক জায়গাতেই গিয়েছে গেরুয়া শিবিরে।

সেই দিক দিয়ে মমতার এবারের ঝাড়গ্রাম সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদিবাসী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই কৃষি,পঞ্চায়েত,খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন এবং প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন কয়েক হাজার মানুষের হাতে। আনন্দধারা প্রকল্পের অধীন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ব্যাঙ্ক ঋণের চেকও দেবেন তিনি।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...