Thursday, June 18, 2026

ফের নতুন রূপে ছড়াচ্ছে কোভি.ড ভাইরাস! ইংল্যান্ডে আক্রান্ত বহু

Date:

Share post:

অতিমারি পর্ব শেষ হলেও এখনও পুরোপুরিভাবে যায়নি করোনা। একের পর এক নতুন নতুন রূপে বারবারই ফিরে আসছে করোনা। ইংল্যান্ড জুড়ে শুরু হয়েছে করোনার নতুন রূপ ইজি ৫.১ অথবা এরিসের উপদ্রব। একের পর এক করোনা আক্রান্তের শরীরে করোনার এই নতুন রূপ চিহ্নিত হচ্ছে। যা নিয়ে কপালে ভাঁজ পড়েছে চিকিৎসকদের।


আরও পড়ুনঃ এগিয়ে থেকেও ড্র, ডার্বির আগে দল নিয়ে কী বললেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত?

গত মে মাসেই এরিস রূপের চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু গত কয়েক দিনে হুড়মুড় করে ইংল্যান্ডে করোনার এই নয়া রূপে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন ইংল্যান্ডে ১০ জন করোনা আক্রান্ত পাওয়া গেল এক জনের শরীরে এরিস রূপ মিলছে। এই নয়া রূপের উপদ্রবে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়ে চলেছে। একাধিক বিদেশি সংবাদমাধ্যম জানাচ্ছে, বিশেষত বয়স্করাই করোনার এই নয়া রূপে আক্রান্ত হচ্ছেন।শুধু তাই নয়, করোনা টিকা নেওয়া সত্ত্বেও তাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মত, এই নয়া রূপের উপর পর্যবেক্ষণ জরুরি হয়ে উঠেছে। ওমিক্রন গোত্রের এই ভাইরাস ওই রূপের মতোই দ্রুত ছড়াচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা। বিশেষজ্ঞরা এ-ও জানাচ্ছেন, এই প্রেক্ষিতে ‘বুস্টার শট’ নেওয়া খুব জরুরি।


এরিস আক্রান্তদের উপসর্গ আলাদা কিছু নয়। সর্দি, হাঁচি-কাশি, হালকা জ্বর এবং মাথা ঘোরা হল করোনার নয়া রূপে আক্রান্তদের সাধারণ উপসর্গ। এই রূপ কতটা মারাত্মক, তা এখনও গবেষণাসাপেক্ষ বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...