Wednesday, June 17, 2026

রাতের আকাশে বেনজির দৃশ্য, মহাজাগতিক কাণ্ড এই অগাস্টেই!

Date:

Share post:

গোটা অগাস্ট (August) মাস জুড়েই সকলের চোখ আকাশের দিকে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, চলতি মাসের তৃতীয় সপ্তাহে চাঁদের মাটি ছুঁতে চলেছে ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan3)। ইতিহাস তৈরির অপেক্ষায় ১৪০ কোটির ভারতবর্ষ। কিন্তু তার আগেই রাতের আকাশে বিরল দৃশ্য। এবার এক অদ্ভুত উল্কাবৃষ্টির (meteor shower2023) সাক্ষী হতে চলেছে বিশ্ব।

প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে অগাস্টের শেষের দিকে এমন মহাজাগতিক ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বলে জ্যোতির্বিজ্ঞানীরা বলে থাকেন। ১৯৯২ সালে শেষবার ধূমকেতু সুইফ্ট-টাটল পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। সেইসময় উল্কার ধ্বংসাবশেষগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে বরফ এবং পাথরে পরিণত হয়েছিল। ৩১ বছর পর ঠিক সেই কাণ্ডই ঘটতে চলেছে। আগামী ১১ এবং ১২ অগাস্ট যখন উল্কাবৃষ্টি হবে সেই সময় উল্কার অংশবিশেষ পৃথিবীর দিকে ছুটে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে ১৩ অগাস্ট এই বিরল দৃশ্য দেখার আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত হিসেব বলছে যে চাঁদের ঔজ্জ্বল্য ওইদিন বেশ কম থাকবে। তাই এই ঘটনার দৃশ্যমানতা বাড়বে। সাম্প্রতিককালে ২০১৬ সালে উল্কাপাতের হার সবচেয়ে বেশি ছিল। ২০২৩-এ ফের সেই সুযোগ মিলছে।


 

 

 

 

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...