Wednesday, June 17, 2026

সল্টলেকে বিজেপি দফতরে তুলকালাম দলেরই কর্মীদের! “সার্কাস পার্টি” খোঁচা তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে ভরাডুবির পর ফের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি। মঙ্গলবার দুপুরে অন্তর্কলহে ধুন্ধুমার কাণ্ড সল্টলেকের বিজেপি দফতরে। দলীয় দফতরের সামনে রাস্তায় বসে, কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন
গেরুয়া শিবিরের একাংশের নেতা-কর্মীদের। যা দেখে বিজেপিকে “সার্কাস পার্টি” বলে কটাক্ষ শাসক দল তৃণমূলের।

কিন্তু কেন এই বিক্ষোভ? বিজেপির মথুরাপুরের সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছে নবেন্দু নস্করকে। দলের এমন সিদ্ধান্তের বিরুদ্ধেই তুলকালাম কাণ্ড। নব্যেন্দুকে সরানোর দাবি নিয়ে এ দিন সল্টলেকে বিজেপির সদর পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন মথুরাপুরের বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে কুলপি ব্লকে রামনগর গাজীপুর থেকে পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল নবেন্দু নস্কর। বিজেপি প্রার্থী অরুন নস্করকে হারানোর জন্য নব্যেন্দু নির্দেল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। এ হেন ব্যক্তিকেই আচমকা বিজেপি নেতৃত্ব মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি করেছে। নব্যেন্দু দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ তাদের।

এমন ঘটনার পরই বিজেপির দিকে কটাক্ষ ধেয়ে এসেছে তৃণমূলের তরফে। শাসক দলের তরফে টুইটারে লেখা হয়েছে, “গুন্ডামি বিজেপির রক্তে! পঞ্চায়েত নির্বাচনের সময় সন্ত্রাসের রাজত্ব কায়েমের পর, বিজেপি আশ্রিত গুন্ডারা এখন অন্তর্দ্বন্দ্বের আশ্রয় নিয়েছে। জেলা সভাপতি নিয়োগ নিয়ে আজ সল্টলেকের বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীদের মধ্যে বচসা হয়। এটি একটি দলের অন্তসারশূন্য সংগঠনের প্রতিফলন?” তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কটাক্ষ করে বলেন, বিজেপি সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। এই দলটির মধ্যে কখনও আদি-নব্যের দ্বন্দ্ব, তো কখনও ইডি-সিবিআই থেকে বাঁচতে যাওয়া দলবদলুদের
সঙ্গে মারপিট। আবার কখনও জোড়াপাতা বিজেপি আর পদ্ম বিজেপির ঝামেলা।

 

 

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...