Saturday, June 13, 2026

SKY-এর দুরন্ত ইনিংস, জয়ে ফিরল টিম ইন্ডিয়া, ক‍্যারিবিয়ানদের হারাল ৭ উইকেটে

Date:

Share post:

অবশেষে জয়ে ফিরল ভারতীয় দল। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে ৭ উইকেটে জিতল হার্দিক পান্ডিয়ারা। এই জয়ের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে টিকে থাকল টিম ইন্ডিয়া। সিরিজের ১-২ পিছিয়ে হার্দিকরা। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৮৩ রানে করেন তিনি। ভারতের হয়ে প্রথম টি-২০ ম‍্যাচে নেমে ব‍্যর্থ যশস্বী জসওয়াল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ক‍্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২ রান ব্রান্ডন কিং। ৪০ রানে অপরাজিত রভমান পাওয়েল। ২৫ রান করেন মায়ার্স। ২০ রান করেন নিকোলাস পুরান। ৯ রান করেন হিটম‍্যায়ার। ভারতের হয়ে তিন উইকেট নেন কুলদীপ যাদবের। একটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল এবং মুকেশ কুমারের।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্য SKY-এর দুরন্ত ইনিংস। ৮৩ রান করেন সূর্য। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ দুই ওপেনার যশস্বী-শুভমন। ১ রান করেন যশস্বী। ৬ রান করেন শুভমন গিল। ৪৯ রানে অপরাজিত তিলক ভর্মা। ২০ রানে অপরাজিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ক‍্যারিবিয়ানদের হয়ে দুই উইকেট নেন জোসেপ। একটি উইকেট নেন ম‍্যাককয়।

আরও পড়ুন:কেন অবসর ভেঙে ফিরলেন ক্রিকেটে? সিএবি সভাপতিকে পাশে বসিয়ে জানালেন মনোজ

 

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...