Monday, April 6, 2026

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে, বের হলো ১৫ কেজির টি.উমার!

Date:

Share post:

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মহিলা। পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল, পেটে টিউমার আছে তাঁর। ছোট নয়, তা বড়সড় বলেই আন্দাজ করেন চিকিৎসকরা। তাই বলে এত বড়! অস্ত্রোপচারে মহিলার পেট থেকে বের হয় ১৫ কেজির টিউমার!

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশতা শহরের বাসিন্দা ৪১ বছর বয়সী ওই নারী। সম্প্রতি ইন্দোরের ইনডেক্স হাসপাতালে গিয়ে ডাক্তার দেখান তিনি। এর পরেই পরীক্ষানিরীক্ষায় ধরা পড়ে, তাঁর ডিম্বাশয়ে রয়েছে এক বিশাল টিউমার! সবরকম পরীক্ষা করার পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। একাধিক বিশেষজ্ঞ ডাক্তার ও পর্যাপ্ত নার্স, টেকনিশিয়ান-সহ ১২ জনের বিশেষ টিম তৈরি করা হয় হাসপাতালে। দু’ঘণ্টা ধরে দীর্ঘ অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করা ওই নারীর ওজন ছিল ৪৯ কেজি। ১৫ কেজি টিউমার থাকার কারণে তাঁর পেটে ফুলে যায়। যদি টিউমারটি ফেটে যেত তাহলে রোগীর জন্য তা আরও বিপজ্জনক হতো। তবে অস্ত্রোপচারের পরে ওই নারী এখন বিপদমুক্ত। অস্ত্রোপচার হওয়া ওই মহিলার এক আত্মীয় জানান, বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর টিউমারের কথা তাঁরা জানতে পারেন। পরে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন।

আরও পড়ুন- এবার পথ নিরাপত্তায় পড়ুয়াদের পাঠ দেওয়া শুরু করল কলকাতা পুলিশ

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...