Friday, June 26, 2026

এবার পথ নিরাপত্তায় পড়ুয়াদের পাঠ দেওয়া শুরু করল কলকাতা পুলিশ

Date:

Share post:

বেহালা চৌরাস্তায় ঘটনার পর শহরে দুর্ঘটনা রুখতে কড়া মনোভাব নিয়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব ও কলকাতা পুলিশ কমিশনারের কাছ থেকে ঘটনার রিপোর্ট চাওয়ার পাশাপাশি দুর্ঘটনা কমাতে একাধিক নির্দেশও দেন তিনি। তাঁর নির্দেশ পেয়েই কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। শহরের স্কুলগুলির সামনে বাড়ানো হয়েছে নজরদারি। থাকছে ট্রাফিক পুলিশ। তার সঙ্গেই এবার স্কুলে স্কুলে পড়ুয়াদের পথনিরাপত্তার পাঠ দেওয়া শুরু করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। রাস্তায় বেরোলে কী ভাবে রাস্তা পার হতে হবে, গাড়িতে সিট বেল্ট কেন ব্যবহার করতে হবে, বাইকে হেলমেট ব্যবহার করা থেকে শুরু করে বেপরোয়া গাড়ি না চালানো, হর্ন না বাজানোর মতো বিষয়গুলি পড়ুয়াদের বোঝানো হয়। পড়ুয়াদের মাধ্যমে তাঁদের অভিভাবকদেরও বার্তা পৌঁছে দিতে চায় কলকাতা পুলিশ। বুধবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরের আয়োজক ছিল কলকাতা পুলিশের সাউথ ট্রাফিক গার্ড। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্তা জানান, শুধুমাত্র ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ জুড়ে এই শিবির হবে এমন নয়, বিভিন্ন স্কুলে লাগাতার এই কর্মশালা চলবে।

আরও পড়ুন- ‘অ.শালীন’ পোস্ট, ‘ক.দর্য’ আ.ক্রমণ করে চরম বিপাকে সেলিম, আইনি নোটিশ পাঠালেন অভিষেক

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...