Friday, June 26, 2026

কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরির নীতি আলাদা: DA প্রসঙ্গে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তুষ্ট করতে নির্বাচন এলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়িয়ে দেয় কেন্দ্রের মোদি সরকার। অথচ বাংলার বকেয়া দেয় না। বুধবার, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকে ফের সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানেন, কেন্দ্র এবং রাজ্যের নীতি আলাদা।

মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচন এলেই কেন্দ্রীয় সরকারির কর্মচারীদের ডিএ বাড়িয়ে দেয় বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারে চাকরি ও রাজ্য সরকারের চাকরি মধ্যে পার্থক্য রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি। আর স্টেট গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি। তোমার হাতে রিজার্ভ ব্যাঙ্ক আছে। তুমি একশো দিনের টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছ না। রাস্তার টাকা দিচ্ছ না। স্কলারশিপের টাকা দিচ্ছ না। তাই দিয়ে মুষ্টিমেয় লোককে ডিএ পাইয়ে দিচ্ছ। তাদের সন্তুষ্ট করার জন্য। যাতে ওপরওলাদের সন্তুষ্ট রাখা যায়। আর নিম্নতলার মানুষদের শোষণ করা যায়। আমরা তাই বলছি সবাইকে দাও। আমাদের টাকা কেটে নিয়ে অকাজ করা যাবে না। আমি বলছি আমি সবার পক্ষে।”

আরও পড়ুন- ‘অ.শালীন’ পোস্ট, ‘ক.দর্য’ আ.ক্রমণ করে চরম বিপাকে সেলিম, আইনি নোটিশ পাঠালেন অভিষেক

বাংলার বকেয়া টাকা দেয় না কেন্দ্রের মোদি সরকার। আর সেই টাকা দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুষ্ট করে- অভিযোগ মমতার।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...