Wednesday, March 25, 2026

শেষ ১০ মিনিট খেলে বার্সাকে ট্রফি জেতালেন ১৬ বছরের ইয়ামাল!

Date:

Share post:

হোয়ান গাম্পার ট্রফিটা এবারও বার্সেলোনার দখলে। বার্সেলোনাই যে আয়োজন করে বার্ষিক এই ম্যাচ। মরসুম শুরুর আগে আয়োজিত এই ট্রফিটা ২০১২ সালের পর অন্য কোনও দলের হাতে উঠতে দেয়নি বার্সা।রোমাঞ্চকর এক ম্যাচে টটেনহামকে হারিয়ে টানা ১১ বারের মতো ট্রফিটা নিজেদের হেফাজতে রাখল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে এবার কাজটা সহজ হয়নি বার্সেলোনার। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। ৮০ মিনিট পর্যন্ত টটেনহাম এগিয়েছিল ২-১ গোলে। বার্সার জয়ের বড় ভূমিকা ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালের। বার্সার ইতিহাসের সর্বকনিষ্ঠ  খেলোয়াড় ৮০ মিনিটে নামার পরই বদলে যায় ম্যাচের গতি। গোল না পেলেও বার্সার দ্বিতীয় ও তৃতীয় গোলটিতে বড় অবদান গত মরসুমে ১৫ বছর বয়সে লা লিগা ম্যাচ খেলে ইতিহাস গড়া ইয়ামালের।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই বার্সাকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। তবে ডিফেন্সিভ মিডফিল্ডার অলিভার স্কিপের ২৪ ও ৩৬ মিনিটে ২ গোলে এগিয়ে যায় টটেনহাম।ইয়ামাল মাঠে নামার এক মিনিটে মধ্যেই সমতা আনে বার্সা। আরেক বদলি ফেরান তোরেসের করা সেই গোলটা বানিয়ে দিয়েছেন ইয়ামাল। ৯০ মিনিটে বার্সাকে এগিয়ে নেওয়া আনসু ফাতির গোলটিতেও বড় অবদান তাঁর। ডান পাশ থেকে আসা এক পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সামনে থাকা ফাতিকে পাস বাড়ান ইয়ামাল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবদে এজ্জালজুলির গোল নিশ্চিত করে দেয় বার্সার জয়।

 

 

 

 

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...