Wednesday, March 25, 2026

ব্লা*ড প্রেশার থেকে বিলিরু*বিন টেস্ট, নবান্নেই এবার হেলথ কিয়স্ক!

Date:

Share post:

রাজ্য সরকারের কর্মীদের যাতে কোনও অসুবিধা না হয় সেইদিকে সজাগ দৃষ্টি রাজ্যের মুখ্যমন্ত্রীর (CM)। বরাবরই রাজ্যের মানুষের সুস্থতার কথা মাথায় রেখে একাধিক সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার নবান্নে (Nabanna)এক নয়া উদ্যোগ। ব্লাড প্রেশার থেকে বিলিরুবিন টেস্ট (Blood Pressure to Bilirubin Test)এবার সবটাই নীল সাদা বাড়িতে। একসঙ্গে ৫০ টিরও বেশি টেস্ট করা যাবে একই জায়গায়। বাদ পড়ছে না প্রেগন্যান্সি পরীক্ষাও। খুব শীঘ্রই নবান্নে (Nabanna) চালু হতে চলেছে ক্লাউড ক্লিনিক হেলথ কিয়স্ক ( Cloud Clinic Health Kiosk)।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সুগার, প্রেশার পরীক্ষা করার পাশাপাশি এবার কোভিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি তেস্ত, ম্যালেরিয়া, ডেঙ্গি, টাইফয়েড, হেপাটাইটিস বি ও সি, চিকুনগুনিয়ার পরীক্ষাও করা হবে। এখানেই শেষ নয় বিভিন্ন ধরণের ব্লাড টেস্টও করা যাবে। রক্তে বিলিরুবিন, ক্রিয়েটিনিন, মাইক্রোঅ্যালবুমিন, লিউকো সাইটস, পিএইচ, প্রোটিন, নাইট্রেট, গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন-সহ ডিজিট্যাল হেলথ রেকর্ড বিএমআই – সব পরিষেবাই দেবে নবান্ন । এই ক্লাউড ক্লিনিক হেলথ কিয়স্কে ব্যাটারি থাকবে। একবার চার্জ দিলে টানা দুদিন চলবে। তাই বিদ্যুৎ না থাকলেও পরিষেবা প্রদানে কোনও সমস্যা নেই। টেস্ট করাবার পর রোগীর রিপোর্ট PDF ফরম্যাটে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। চাইলে থার্মাল প্রিন্টারের মাধ্যমে টেস্ট রিপোর্টের হার্ড কপিও পেতে পারেন আপনি।

 

 

 

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...