Monday, April 13, 2026

আদালতের নির্দেশে চাকরি, পর্ষদের খাতায় ‘টেট অনুত্তীর্ণ’: হেনস্থার অভিযোগ পাঁচ শিক্ষকের

Date:

Share post:

আদালতের নির্দেশে চাকরি পেয়েছেন ঠিকই, কিন্তু  এখনও পর্ষদের খাতায় তাঁরা ‘টেট অনুত্তীর্ণ’।পাননি টেট পাশের কোনও শংসাপত্রও। বুধবার কলকাতার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পর বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বাঁকুড়ার পাঁচ শিক্ষক।তাদের অভিযোগ, পর্ষদের গাফিলতিতেই তাঁদের হেনস্থা হতে হল।

সিবিআইয়ের তলবে ওই পাঁচ শিক্ষক বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন। কিছুক্ষণ পরই তারা বেরিয়েও আসেন। তাদের অভিযোগ, তাঁদের টেট পাশের শংসাপত্র দেওয়া হয়নি। পর্ষদের খাতাতেও টেট উত্তীর্ণ হিসাবে তাঁদের নাম নেই। সিবিআইকে পর্ষদ সঠিক তথ্য দেয়নি বলে দাবি করেছেন এই পাঁচ শিক্ষক। সেই কারণেই তাঁদের ডাকা হয়েছিল।

সিবিআই দফতরে পৌঁছে যথাযথ নথি এবং তথ্য দিয়ে এসেছেন বাঁকুড়ার শিক্ষকেরা। সিবিআই তাঁদের বক্তব্যে সন্তুষ্ট বলেও জানান। কিন্তু পর্ষদ সঠিক তথ্য দিলে বাঁকুড়া থেকে কলকাতায় আসা-যাওয়ার জন্য এই হেনস্থা হত না, দাবি শিক্ষকদের।

সিবিআই দফতর থেকে বেরিয়ে গণপতি মাহা্তো বলেন, আমরা টাকা দিয়ে চাকরি পাইনি। আমরা যোগ্য, প্রশিক্ষিত এবং টেট উত্তীর্ণ প্রার্থী। ভুল প্রশ্নের মামলায় আমাদের নম্বর বেড়েছিল। তার পরেই আদালতের নির্দেশে চাকরি পেয়েছি। সিবিআইকে সেটা জানিয়েছি। পর্ষদের গাফিলতির কারণে আমাদের এখানে আসতে হল।

 

 

 

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...