Monday, May 25, 2026

এবার অন্তত সি*গারেট ছাড়ুন বুদ্ধ, আর্জি কুণালের

Date:

Share post:

১২ দিনের লড়াই জিতে ফের পাম অ্যাভিনিউয়ের স্থায়ী ঠিকানায় ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আজ, বুধবার ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে আসা হয় বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার আগেই মঙ্গলবার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে সমস্ত সেট আপ রেডি করা হয় হাসপাতালের তরফে। আগামী কয়েকদিন হোম কেয়ারে ২৪ ঘণ্টা হাসপাতালের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন।

বুদ্ধদেব ভট্টাচার্যর সুস্থ হয়ে বাড়ি ফেরায় অত্যন্ত খুশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ভালো আছেন। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি গিয়েছেন। অত্যন্ত ভালো খবর তিনি সুস্থ থাকুন। তবে অনুরোধ করব সিগারেট যেন না খান। কারণ, তিনি জেদ করে এখনও সপ্তাহে তিনদিন সিগারেট খান। তাই অনুরোধ করবো, আরও অনেকদিন সুস্থভাবে বাঁচতে হবে। তাই শরীরের কথা ভেবে সিগারেট একদম পাকাপাকি ভাবে ছাড়া ভালো।”

এরপর মদন মিত্রের উদাহরণ টেনে তৃণমূল নেতা বলেন, “এমন একটি সমস্যা কিছুদিন আগে হয়েছিল মদন মিত্রের। ধূমপান বন্ধের জন্য মাঝে কিছুদিন একটি স্প্যাচ ব্যবহার করতেন। যেখানে একটা ফিলিং হয়, ধূমপান করছি, কিন্তু আমলে ওটা ধূমপান নয়। চিকিৎসকরা দেখুন, যদি ওনার ধূমপানের এতই আগ্রহ থাকে তাহলে এখন অনেক আধুনিক বিকল্প ব্যবস্থা বেরিয়েছে। অনেকদিন ভাল থাকতে যে কোনও মানুষ ওনাকে ধূমপান ছাড়ার পরামর্শ দেবেন।”

এদিকে, শরীরের সমস্ত প্যারামিটারগুলোয় নজর রাখার জন্য আগামী কয়েকদিন ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক ও সিস্টার নজর রাখবে তাঁর উপরে। বাড়িতেই চলবে ফিজিওথেরাপি, সোয়ালো থেরাপি, যাতে তিনি নিজে মুখে করে তরল খাবার খেতে পারেন।


 

 

 

 

Related articles

রাজ্যের নতুন সিইও নীলম মীনা, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের 

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে নীলম মীনার নাম ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের...

CRPF-এর সামনেই মহিলাকে সপাটে চড় নিউটাউন থানার পুলিশ আধিকারিকের!

ক্ষমতার পালাবদলের পরেই ঔদ্ধত্য রাজ্যের পুলিশের (State Police)! অভিযোগ, নিউটাউনের (New Town) সবুজপল্লিতে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে এক মহিলাকে...

মরণোত্তর পদ্মবিভূষণ কিংবদন্তী ধর্মেন্দ্রকে, রাষ্ট্রপতির হাত থেকে চোখের জলে সম্মান নিলেন হেমা

গতবছর কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করেছিল এবং মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে অভিনেতা ধর্মেন্দ্রকে। এবার দিল্লিতে তাঁর...

নামে ‘হোল্ডিং সেন্টার’, আদতে ‘ডিটেনশন সেন্টার’! বিজেপিকে নিশানা তৃণমূলের

মুখ্যমন্ত্রী ও ওঁর প্রশাসন মুখে একে যতই ভাল নামে ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) বলুক না কেন, এটা ‘ডিটেনশন...