Friday, April 3, 2026

কামারহাটিতে বিস্ফো*রণে জ*খম ২

Date:

Share post:

উত্তর ২৪ পরগণার কামারহাটিতে (Kamarhati, North 24 Pargana) বিস্ফোরণের (Bomb blast) ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যায় ধোবিয়াবাগানে (Dhobiyabagan)বাড়ির মধ্যে রাখা বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন এক যুবক। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও একজন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। যদিও অনেকেই বলছেন সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। আহত যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতে কেন এত বিপুল পরিমাণে বোমা মজুদ রাখা হয়েছিল তা নিয়ে তদন্তে পুলিশ।


 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...