Saturday, June 13, 2026

ফের বন্ধ অমরনাথ যাত্রা, ধসের কারণে বি*পাকে পর্যটকরা

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের (কারণে ফের একবার বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। জানা যাচ্ছে জম্মু-শ্রীনগরে জাতীয় সড়কের (Jammu-Srinagar National Highway) রামবেন এলাকায় ব্যাপক ধস নামার কারণে ওই রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত জাতীয় সড়কের ওই এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া যাতায়াত করা যাবে না। ফলে কিছুটা হলেও অনিশ্চিত হয়ে গেল অমরনাথ যাত্রা (Amarnath Yatra)।

এই মরসুমে একাধিকবার বাধা পাওয়ার পর গত ১ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। এখনও পর্যন্ত এক লক্ষেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন বলে প্রশাসন সূত্রে খবর। ৫ জুলাই প্রায় ২০ হাজারের কাছাকাছি তীর্থযাত্রীরা অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন । কিন্তু প্রবল বৃষ্টিপাত আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুণ্যার্থীদের জম্মুর বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়। এছাড়াও গত রবিবার চন্দ্রকোট বেস ক্যাম্পে তীর্থযাত্রীরা পৌঁছলে দুর্ঘটনা এড়াতে সেখানেই যাত্রা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


 

 

 

 

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...