Saturday, June 20, 2026

মহিলা বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-০ হেরে স্বপ্ন শেষ মরক্কোর

Date:

Share post:

কাতার বিশ্বকাপে সবাইকে চমকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মরক্কো। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছিল। ফের একবার মরক্কোর স্বপ্ন চুরমার করে দিল ফ্রান্স।এবার মহিলারা। মঙ্গলবার মহিলা বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল মরক্কোর মেয়েদের।

এদিন অ্যাডিলেডের হিন্ডমার্শ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ফরাসি খেলোয়াড়রা।ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে যান মরক্কোর রক্ষণভাগের খেলোয়াড়রা। ১৫ মিনিটের মাথায় সাকিনা কারসাউইয়ের কাছ থেকে পাওয়া বল কাদিদিয়াতু দিয়ানি হেড করে মরক্কোর জালে পাঠাতে ভুল করেন নি। ২০ মিনিটের মাথায় ফের মরক্কোর জালে বল গলায় ফ্রান্স। দিয়ানির কাছ থেকে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে সুইং করে দলকে ২–০ গোলে এগিয়ে দেন কেনজা দালি। তিন মিনিট বাদে ফের মরক্কোর জাল কাঁপান ইউজিনি লে সোমের। ২৩ মিনিটের মধ্যে তিন গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা। দ্রুত তিন গোল হজম করার পর রক্ষণকে আরও আঁটোসাঁটো করে মরক্কোর খেলোয়াড়রা।কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে মরক্কোর মেয়েরা। রক্ষণ সামলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে।কিন্তু ফরাসি রক্ষণ দুর্গে গিয়ে খেই হারিয়ে ফেলে। ৭০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় ভিকি বেচোর ক্রস থেকে দারুণ হেডে লক্ষ্য ভেদ করে ব্যবধান ৪–০ করেন ইউজিনি। বাকি সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল মরক্কো। শেষ চারে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইউজিনি লে সোমেররা।

 

 

 

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...