Wednesday, June 24, 2026

মুম্বইয়ে নামী সংস্থার CEO অপহরণ, অভিযুক্ত শিণ্ডের শিবসেনার বিধায়ক পুত্র

Date:

Share post:

মাথায় বন্দুক ঠেকিয়ে নামী সংস্থার সিইও-কে(CEO) অপহরণ বাণিজ্য নগরী মুম্বইয়ে(Mumbai)। আর এই ঘটনায় যুক্ত একনাথ শিণ্ডের(Eknath Shinde) শিবসেনা(Shivsena) শিবিরের এক বিধায়ক(MLA) পুত্র। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মারাঠা রাজনীতিতে। অভিযোগ, এই অপহরণ কাণ্ডের মুল মাথা বিধায়ক প্রকাশ সার্ভের(Prakash Sharve) পুত্র রাজ সার্ভে। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। এরপরই তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, গত বুধবার ঘটনাটি ঘটে গোরেগাঁওয়ে অবস্থিত এক নামী মিউজিক কোম্পানির অফিসে। ১০ থেকে ১৫ জন যুবক চড়াও হন সংস্থার অফিসে। মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় মিউজিক কোম্পানির সিইও রাজকুমার সিং-কে। খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। উদ্ধার করা হয় সিইও-কে। রাজকুমার অভিযোগ করেছেন, দহিসারে বিধায়ক প্রকাশের অফিসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে বেশ কিছু কাগজে সই করানো হয়। গোটা ঘটনা ঘটেছে বিধায়কপুত্র রাজ সার্ভের নেতৃত্বে।

গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ এফআইআর দায়ের করেছে অভিযুক্ত রাজ সার্ভে, আদি শক্তি প্রাইভেট লিমিটেড মিউজিক কোম্পানির মালিক মনোজ মিশ্র-সহ ১০ জনের বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, আদি শক্তির ইউটিউব চ্যনেলকে ৮ কোটি টাকা ঋণ নিয়েছিল। বিনিময়ে কনটেন্ট তৈরি করার কথা ছিল তাদের। তবে চুক্তি অনুযায়ী কনটেন্ট সাপ্লাই করা হয়নি। বরং এই চুক্তি বানচাল করতে উঠেপড়ে লাগে আদি শক্তি প্রাইভেট লিমিটেড মিউজিক কোম্পানি। সেখান থেকেই সমস্যার সূত্রপাত বলে জানা গিয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...