Thursday, April 9, 2026

মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হাম.লার অভি.যোগ বিজেপির বিরু.দ্ধে

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) পঞ্চায়েত বোর্ড গঠনে গুলি বোমার রাজনীতি বিজেপির (BJP) । দিনহাটার সাহেবগঞ্জ থানার শালমারা এলাকার ঘটনায় উদ্বিগ্ন মন্ত্রী সেখানে পৌঁছতেই তাঁর কনভয়ে হামলা করা হল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) কনভয়ের সামনে বোমাবাজি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এরপরই কালো ধোয়ায় থেকে যায় রাস্তা। মন্ত্রী উদয়ন গুহ গাড়ি থেকে নেমে পড়লে পুলিশ নিরাপত্তা রক্ষীরা মন্ত্রীকে ঘিরে ফেলেন। সাহেবগঞ্জ থানার পুলিশ (Sahebganj Police Station) ঘটনার তদন্ত নেমে বোমার খোল উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে।

নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে সকাল থেকেই ছিল উত্তপ্ত ছিল এলাকা। নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না গেরুয়া শিবির আজকের ঘটনায় ফের স্পষ্ট হল। তৃণমূল কংগ্রেস এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলেও বিজেপি বাধা দেওয়ার চেষ্টা করছিল সকাল থেকেই। অভিযোগ রাস্তায় জমায়েত করে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। এলাকায় অশান্তির খবর পেয়ে যখন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা থেকে শালমারার দিকে যাচ্ছিলেন তখন বোমাবাজি হয় বলে অভিযোগ। ফের মন্ত্রী শালমারা থেকে দিনহাটা ফেরার সময় কনভয়ের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বিজেপি বোমাবাজি করেছে।

 

 

 

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...