Saturday, June 13, 2026

স্বামীর অ.সুস্থতার জন্য সুদে টাকা নেওয়ার খেসারত! রাজস্থানে মহিলার ভ.য়াবহ পরিণতি 

Date:

Share post:

স্বামীর চিকিৎসার (Husband Treatment) জন্য দরকার প্রচুর টাকা। তিনি বিছানায় পড়ে রয়েছেন। আর সেকারণেই সুদের বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন স্ত্রী। আর সেই টাকার সুদ মেটাতে না পারায় মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে দেওয়ার কারণে অপমানিত হয়ে মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষমেশ কোনওরকমে প্রাণে বাঁচেন তিনি। ইতিমধ্যে রাজস্থানের (Rajasthan) পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। রাজস্থানের নাগৌরের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, স্বামী বেশ কিছু দিন হল শয্যাশায়ী। চিকিৎসার জন্য স্ত্রী এক ব্যক্তির কাছ থেকে সুদের বিনিময়ে ১০ হাজার টাকা ধার করেন। মহিলার দাবি, সেই টাকা তিনি ফিরিয়েও দিয়েছিলেন। কিন্তু সুদবাবদ সেই টাকা আর ফেরাতে পারেননি। পরে সুদের টাকা না পেয়ে ওই ব্যক্তি মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই ধর্ষণের ভিডিয়ো তুলে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার কথা জানাজানি হতেই অপমানিত মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। পরে কোনওরকমে তাঁর প্রাণ বাঁচানো যায়। শেষে মহিলা গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে।

 

 

 

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...