Saturday, April 4, 2026

যুবকের উপর হা.মলার পরই বন্ধ হল ব্রিটিশ মিউজিয়ামের গেট!

Date:

Share post:

ফের লন্ডনে দুষ্কৃতীদের হামলা! এবার ব্রিটিশ মিউজিয়ামের এক দুষ্কৃতী ছুরি নিয়ে এক যুবকের উপর হামলা করে। যদিও সামনেই কর্তব্যরত এক পুলিশ থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে।তবে এই হামলায় জখম হয়েছেন এক যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ব্রিটিশ মিউজিয়ামও।

আরও পড়ুনঃব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনীতে স্থান পেল কুমোরটুলির কালীপ্রতিমা,গর্বিত বাংলা ও বাঙালি

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও ১০টা নাগাদ লন্ডনের পুরানো ব্রিটিশ মিউজিয়ামের গেট সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় হঠাৎ করেই মাঝবয়সি এক ব্যক্তি ওই মিউজিয়ামের গেটের কাছে দাঁড়িয়ে একটি বড় ছুরি বের করে এবং সামনে থাকা ব্যক্তিদের উপর হামলা চালায়। দুষ্কৃতীর এলোপাথাড়ি ছুরির কোপে গুরুতর জখম হন মিউজিয়ামের সামনে থাকা এক যুবক। তিনি মিউজিয়ামের ভিতর ঢুকতে যাচ্ছিলেন। দুষ্কৃতীর ছুরির হামলায় তাঁর হাতে ও বুকে আঘাত লাগে। তারপর মিউজিয়ামের সামনে কর্তব্যরত পুলিশকর্মী হামলাকারীকে ধরে ফেলে।

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীকে গ্রেফতার করা হলেও তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। সে কেন এই হামলা চালাল তাও স্পষ্ট নয়। তবে এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই বলে ব্রিটিশ পুলিশের দাবি। ফলে এই হামলাটিকে জঙ্গি হামলা বলতে নারাজ মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্ত গ্রেফতার করে এই হামলার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে এই ঘটনার পর মিউজিয়ামের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...