Sunday, March 22, 2026

নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে প্রধান বিচারপতিকে রাখবেন না মোদি, বিল আনছে কেন্দ্র

Date:

Share post:

ভারতের নির্বাচন কমিশনার নিয়োগে শেষ কথা কেন্দ্রীয় সরকার। নিয়োগ প্যানেল কারা থাকবেন, তার সমস্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র অর্থ প্রধানমন্ত্রী। আজ, বৃহস্পতিবার এই মর্মে একটি বিল আনতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। ‘দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশন অফ সার্ভিসেস অ্যান্ড টার্ম অফ অফিস) বিল, ২০২৩’ নামে এই বিলে বলা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সরকারের মনোনীত কোনও মন্ত্রীকে নিয়ে গঠিত প্যানেল। আর প্রধানমন্ত্রী হবেন প্যানেলের চেয়ারম্যান। অর্থাৎ, সবকিছুই আগের মতো।

কিন্তু প্রশ্ন, কেন্দ্র কেন এই ব্যাপারে নতুন আইন করার সিদ্ধান্ত নিচ্ছে? ওয়াকিবহাল মহল মনে করছে, গত মার্চে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছিল, নির্বাচন কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের একচ্ছত্র অধিকার থাকতে পারে না। নির্বাচন কমিশনাররা হলেন ভোটের রেফারি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর রায়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত প্যানেল নির্বাচন কমিশনার নিয়োগ করবে।

আদালতের রায় অনুযায়ী প্যানেল তৈরি হলে সরকারের মতামত চাপিয়ে দেওয়ার কোনও সুযোগ ছিল না। তাই আইন করে প্রধান বিচারপতিকে প্যানেল থেকে বাদ দিয়ে তাঁর জায়গায় একজন মন্ত্রীকে সদস্য করা হচ্ছে। ফলে আগের মতোই সরকার তথা প্রধানমন্ত্রীই নির্বাচন কমিশনার নিয়োগে শেষ কথা বলবেন। পার্থক্য শুধু লোকসভার বিরোধী দলনেতার মতামত দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু চলতি লোকসভায় আবার বিরোধী দলনেতা নেই। আর এই ঘটনায় রাজনৈতিক মহল মনে করছে, মোদি সরকার বিচার বিভাগকে উপেক্ষা করার নতুন নজির গড়ল। ফলে মোদি নিজের পছন্দের লোককেই কমিশনে বসানোর সিদ্ধান্ত যে নিয়ে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...