Wednesday, June 24, 2026

পুজোয় ঘুরুন নিরাপদে! এক ক্লিকেই পথ দেখাবে ডিজিটাল ক্যানভাস

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা মাস। তারপরই দেবী দশভূজার আরাধনায় মেতে উঠবে দেশ‌। আর রাজ্যের পাশাপাশি বিশেষত শহর কলকাতায় (Kolkata) পুজো মানেই রাত জেগে প্যান্ডেল ঘোরা, দেদারে আড্ডা, রেস্তোরাঁয় খাওয়াদাওয়া সবকিছু আছে। কিন্তু পুজোয় কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে পথ হারাননি অথবা টার্গেটেড পুজো মণ্ডপে পৌঁছতে একদম নাকাল হতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। অন্যদিকে, পুজোতে গাড়ি পার্ক (Car Parking) করা নিয়ে মাথাব্যথার শেষ নেই। সেই সব সমস্যা থেকে এবার মানুষকে মুক্তি দিতে বড় উদ্যোগ নিল ক্যানভাস স্বয়ম (Canvas Sayam)। এবার পুজোতে বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন সমস্ত খুঁটিনাটি।

ঠাকুর দেখতে বেরিয়ে হাজারো প্রশ্ন ও সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আর সেইসব পুজোপ্রেমী মানুষদের কথা চিন্তা করেই এবছরের পুজোতে ক্যানভাস স্বয়মের বিশেষ উপহার ডিজিটাল ক্যানভাস (Digital Canvas)। এই অ্যাপের মাধ্যমে উত্তর থেকে দক্ষিণ কলকাতার পছন্দের মণ্ডপ যেতে কত সময় লাগবে থেকে শুরু করে শহরের সেরা ৬০টি পুজোর লাইভ নেভিগেশন , পুজো সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যের পাশাপাশি ছবিও চলে আসবে আপনার মোবাইলে।

তবে এখানেই শেষ নয়, বাংলার দুর্গাপুজোর ইতিহাস, অঞ্জলি থেকে সন্ধি পুজোর সময় সব আপনার হাতের মুঠোয় চলে আসবে সম্পূর্ণ বিনামূল্যে। প্লে স্টোর থেকে অথবা কিউ আর কোডের মাধ্যমে আপনি ১ অক্টোবর থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজিটাল ক্যানভাস‌। এছাড়াও এই অ্যাপ থেকে থেকেই আপনি আপনার পছন্দের ৫ টি পুজোকে ভোট দিতে পারেন। হয়ে উঠতে পারেন বিচারক। জনতার বিচারে কলকাতার সেরা ৫ পুজোকে আগামী ২৬ নভেম্বর উত্তম মঞ্চে পুরস্কৃত করা হবে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...