Sunday, April 12, 2026

ডে.ঙ্গি নিয়ে সতর্কতা, ১২টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থাকে চিঠি কলকাতা পুরসভার

Date:

Share post:

ডেঙ্গি প্রতিরোধে সতর্ক কলকাতা। পুরসভা সচেতনতা বাড়াতে ১২টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিককে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুরসভা (KMC)। নিজেদের অফিস (Office) সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়ে এই চিঠি (Letter)। পাশাপাশি, নোটিশ পাঠানো হয়েছে শহরের একাধিক নাগরিককেও।

ডেঙ্গি মোকাবিলায় একধিক ব্যবস্থা নিতে এবার একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিকদের চিঠি দিচ্ছে কলকাতা পুরসভা। এই সংস্থাগুলিকে তাঁদের অধীনস্থ জায়গাগুলি অবিলম্বে পরিষ্কার করতে বলা হয়েছে। সেই সঙ্গে শহরের প্রায় হাজার পাঁচেক নাগরিককেও চিঠি ধরিয়েছে পুরসভা। এদের বিরুদ্ধেও ওই একই অভিযোগ আনা হয়েছে। এর আগে মেয়র উল্টোডাঙ্গার কাছে কোল ইন্ডিয়া ও আরও কয়েকটি কেন্দ্রীয় সরকারি আবাসনে পরিদর্শন করেন। সেখানে একাধিক জায়গায় জমা জলে মশার লার্ভা দেখে ক্ষোভে ফেটে পড়েন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে এর আগে নোটিশ দিলেও কাজ কিছু হয়নি বলেও অভিযোগ করেন মেয়র। তিনি বলেন, বারবার বলা সত্ত্বেও জমা জল নিয়ে সতর্ক করা যাচ্ছে না। সতর্ক করার পরও কাজ না হলে মিউনিসিপ্যাল কোর্টে মামলা করার কথাও বলেন মেয়র। এর পাশাপাশি শহরের বেশ কিছু নাগরিকদের চিঠি ধরিয়েছে পুরসভা। তাঁর উদাসীনতা ও বেপরোয়া মনোভাবের জন্য শহরে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। এরই মধ্যে সতর্কতা ছাড়াও অনেককে আর্থিক জরিমানাও করেছে পুরসভা। সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে তাঁদের সংস্থার অধীনস্থ জমিতে জল জমা রোধে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে শহরে ডেঙ্গি রুখতে তৎপর কলকাতা পুরসভা।

আরও পড়ুন:যাদবপুরের ‘মেন হস্টেল’ যেন মূর্তিমান বিভী.ষিকা! সহপাঠীর মৃ.ত্যুতে সোশ্যাল মিডিয়ায় পড়ুয়ার অনুভূতি

 

 

 

Related articles

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...

বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

নির্বাচনের আগে রাজ্যে যেভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ থেকে নিচুস্তর পর্যন্ত বদল করেছে নির্বাচন কমিশন, তা যে নির্বাচনে...

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...