Thursday, April 9, 2026

বাজেয়াপ্ত নয় সম্পত্তি, রেহাই জরিমানাতেও; বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বাতিল ডিভিশন বেঞ্চে 

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই টাকা মানিককে দিতে হবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের একাংশ খারিজ করে দেওয়া হয়েছে।এমনিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় যে জরিমানার নির্দেশ দিয়েছিলেন তা মানেননি মানিক ভট্টাচার্য। সেই প্রেক্ষিতে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। জরিমানার অর্থ না মেটানো পর্যন্ত সম্পত্তি ফেরত দেওয়া হবে না বলেও জানানো হয়েছিল। এরপরই মানিক ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তাঁকে স্বস্তি দিয়ে জানায়, এই জরিমানার অর্থ তাঁকে দিতে হবে না। তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০১৭ সালে টেট পরীক্ষায় বসেছিলেন সাহিলা পারভীন নামে এক পরীক্ষার্থী। তিনি পরীক্ষায় পাস না করলেও উত্তরপত্র বা ওএমআর শিটের কপি চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। পর্ষদের নিয়ম অনুসারে ওএমআর শিটের কপি পেতে ৫০০ টাকা জমাও দেন তিনি। কিন্তু, পর্ষদ জানায়, নির্ধারিত নিয়ম বা আরটিআই বিধি মেনে আবেদন করা হয়নি। তাই তাঁকে ওএমআর শিটের কপি দেওয়া সম্ভব নয়। এরপরই আদালতে দ্বারস্থ হন পরভীন। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, তদানীন্তন সভাপতি এর দায় এড়িয়ে যেতে পারেন না। তাই মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

 

 

 

 

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...