Friday, April 3, 2026

দিনভর বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা, কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গে

Date:

Share post:

শ্রাবণের শেষে এসেও দক্ষিণবঙ্গে ঘাটতি রয়েছে বৃষ্টির।তবে একদিনের বিরতি দিয়ে আবারও ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। আলিপুর হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের মেঘ ঘনিয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন মুষলধারে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা ।

আরও পড়ুন:বর্ষা আসতেই চুল ঝরছে? চিন্তা নেই,ঘরোয়া টোটকা ব্যবহার করলেই মিলবে সুরাহা

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনি ও রবিবার তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে।

বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, নাজিবাবাদ, শাহজাহানপুর, গোরখপুর, সোপাউল ও বালুরঘাট এর উপর দিয়ে মণিপুর পর্যন্ত চলে গেছে। উত্তর-পশ্চিম ভারতে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঘাঁটি গেড়ে রয়েছে। সব মিলিয়ে উত্তর ভারতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, অসম ,মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...