Tuesday, June 23, 2026

দু’দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে উদ্ধার ছাত্রীর নিথর দেহ!অভিযুক্ত শিক্ষক

Date:

Share post:

দু’দিন নিখোঁ*জ থাকার পর রাজস্থানের কুয়ো থেকে উদ্ধার হল এক স্কুলছাত্রীর নিহর দেহ। ছাত্রীটির পরিবারের অভিযোগ,ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। অভিযোগের আঙুল উঠেছে এক স্কুলশিক্ষকের দিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, সরকারি স্কুলের এক শিক্ষক ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছেন।

আরও পড়ুনঃ ফের কোটায় ছাত্রের র.হস্যমৃত্যু! আত্মহ.ত্যা অনুমান পুলিশের

বৃহস্পতিবার রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার একটি কুয়ো থেকে দ্বাধশ শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। নিহত ছাত্রীর পরিবারের তরফে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৮ অগস্ট থেকে নিখোঁজ ছিল সে।


পুলিশ জানিয়েছে, মেয়ে নিখোঁজ হওয়ার পরই অভিযুক্ত শিক্ষক রামরতন মিনার বিরুদ্ধে স্থানীয় বোনলি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন ছাত্রীটির বাবা।এদিকে ছাত্রীর নিহর দেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতেই মৃতদেহটি সংশ্লিষ্ট স্কুলের মাঠে ফেলে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়েরা। তাঁরা ক্ষতিপূরণ এবং শীর্ষ পুলিশ পদাধিকারীর নেতৃত্বে তদন্তের দাবি তোলেন। স্কুলটির সব স্কুলশিক্ষককে বরখাস্ত করারও দাবি ওঠে। বিক্ষোভের জেরে বৃহস্পতিবার দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে পারেনি পুলিশ। স্কুলের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত স্কুলশিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...