Tuesday, June 23, 2026

দাবানলে ছারখার হাওয়াইয়ে মৃ.ত ৫৩! বি.পর্যয়ের ঘোষণা বাইডেন প্রশাসনের

Date:

Share post:

দাবানলে পুড়ছে হাওয়াই। ইতিমধ্যে এর জেরে মার্কিন দ্বীপের মাউয়িতে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মাউয়িতে বিপর্যয় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা।তাঁদের দাবি, ইতিমধ্যেই দ্বীপের আশিভাগই পুড়ে গিয়েছে।আগে এত বড় বিপর্যয় কখনও দেখা যায়নি।

আরও পড়ুনঃ দাবানলের রোষে ক্যালিফোর্নিয়ার জঙ্গল, ভস্মীভূত ১৭ হাজার একর জমি
গত মঙ্গলবার থেকে হাওয়াইয়ের মাউয়ি দ্বীপের কাছেই হ্যারিকেন ঝড় আছড়ে পড়ে। তারপরেই হাওয়ার ধাক্কায় লাহাইনা এলাকায় ঝড়ের দাপট শুরু হয়। সেখান থেকেই অগ্নিকাণ্ডের শুরু। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। আগুন ছড়িয়ে পড়ে গোটা মাউয়ি দ্বীপে। প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন অনেকেই। আপাতত ৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


উদ্ধারকারীরা জানিয়েছেন, দাবানলের জেরে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে। তার জেরে কিছুই দেখা যাচ্ছে না। স্বভাবতই আগুন নেভাতে বড়সড় বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাঁরা। ইতিমধ্যেই প্রায় এক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটকদেরও নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

এই দাবানলকে প্রাকৃতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।ত্রাণের জন্য ইতিমধ্যেই রাষ্ট্রীয় তহবিল থেকে ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...